✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

কয়রার কৃতি সন্তান দৈনিক দেশের কণ্ঠ ও ডেইলি এক্সপ্রেস পত্রিকার সম্পাদকের মানবিক উদ্যোগের প্রতি কয়রা বাসির কৃতজ্ঞতা


নিজস্ব প্রতিনিধি | কয়রার খবর |

সম্প্রতি অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঢাকায় পত্রিকার নিজস্ব কার্যালয়ে কেক কাটার মাধ্যমে দৈনিক দেশের কণ্ঠের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে, যেখানে সকলে মিলেমিশে এক দারুণ ও প্রাণবন্ত মুহূর্ত উপভোগ করেছেন। একটি সংবাদপত্রের এই দীর্ঘ পথচলা কেবল খবরের কাগজ প্রকাশের ধারাবাহিকতা নয়; বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের শ্রম, মেধা, সংগ্রাম, ত্যাগ এবং সত্যের পক্ষে অবিচল থাকার এক সাহসী ইতিহাস।

 ‘সব পাঠকের কাগজ’ স্লোগানকে হৃদয়ে ধারণ করে ২০১৭ সাল থেকে শুরু হওয়া এই পথচলায় প্রতিকূলতা ও চ্যালেঞ্জ পেরিয়ে পত্রিকাটি আজ আস্থার প্রতীকে পরিণত হয়েছে। দশ বছর ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলা জাতীয় পত্রিকা ‘দৈনিক দেশের কণ্ঠ’—যা সার্কুলেশন অনুযায়ী চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) র‍্যাংকিং এ দেশের জাতীয় বাংলা পত্রিকার মধ্যে দেশের ১৬তম পত্রিকা—এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ১০ বছরে পদার্পণ উপলক্ষে সম্মানিত সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেনের লেখা বিশেষ নিবন্ধটি উপকূলীয় জনপদ কয়রা তথা পুরো দেশের গণমাধ্যমপ্রেমীদের মাঝে এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। পাশাপাশি তাঁর সম্পাদিত আরেকটি স্বনামধন্য জাতীয় ইংরেজি দৈনিক ‘দি ডেইলি এক্সপ্রেস’—যা সার্কুলেশন অনুযায়ী ডিএফপির ইংরেজি দৈনিকের মধ্যে দেশের ৭ম পত্রিকা।

বিশেষ করে, কয়রার কৃতি সন্তান এবং কয়রা হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসেন সাংবাদিকতার পাশাপাশি চিকিৎসা সেবায় যে মানবিক ও অনুকরণীয় ভূমিকা রেখে চলেছেন, তা সত্যিই অতুলনীয়। সম্প্রতি তাঁর দূরদর্শী দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে কয়রা হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে (কর্তৃপক্ষ এক টাকাও গ্রহণ না করে) একটি সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে, যার সমস্ত কৃতিত্ব কেবল তাঁরই মহৎ মানসিকতা ও জনকল্যাণমুখী সদিচ্ছার। সাংবাদিকতা এবং চিকিৎসা সেবা—উভয় ক্ষেত্রেই তাঁর এই নিঃস্বার্থ অবদান এবং সঠিক পরামর্শ আমাদের সবসময় অনুপ্রাণিত করে।

কয়রাবাসীর পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর সুদূর প্রসারী চিন্তা, সততা এবং নিখাদ দেশপ্রেম আমাদের চলার পথের অন্যতম বড় পাথেয়। কয়রা তথা পুরো দেশের মাটি ও মানুষের কল্যাণে তাঁর এই নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকুক। মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ‘দৈনিক দেশের কণ্ঠ’ ও ‘দি ডেইলি এক্সপ্রেস’-এর আরও উত্তরোত্তর সাফল্য কামনা করি। সবকিছুর জন্য তাঁর প্রতি রইল আমাদের অন্তরের গভীর থেকে অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

অর্থনীতি থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×