পাইকগাছায় ভাসমান হাসপাতালের শুভ উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ
কয়রার খবর,কয়রা,খুলনা
প্রকাশঃ Monday, November 2, 2026,
ইমন হোসেন | পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাঁশাখালী নদীর তীরে সৌদি আরবের অনুদানে এবং বাংলাদেশ সরকারের পরিচালনায় একটি ভাসমান হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
স্থানীয় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ভাসমান হাসপাতালটি চালু করা হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের যেসব মানুষ অর্থনৈতিক অসচ্ছলতা, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা কিংবা চিকিৎসাসেবা গ্রহণের সুযোগের অভাবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন, তাদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আগামী তিন মাস ধরে এ ভাসমান হাসপাতালের মাধ্যমে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীরা স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। নদীবেষ্টিত ও প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবামূলক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন দলীয় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
স্থানীয়দের প্রত্যাশা, ভাসমান হাসপাতালটির মাধ্যমে পাইকগাছার প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজে চিকিৎসাসেবা পাবেন এবং উপকূলীয় এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
মানবিক এ উদ্যোগের মাধ্যমে উপকূলের মানুষের চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
খুলনা থেকে আরও পড়ুন
এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন
0:00 / 0:00
আরও পড়ুন
লোড হচ্ছে...
সর্বশেষ
লোড হচ্ছে...
সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
কুকি ও গোপনীয়তা
আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করতে আমরা কুকি ব্যবহার করি। এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি আমাদের কুকি ব্যবহারে সম্মতি দিচ্ছেন।

