সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা ও জেলেদের নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন
কয়রার খবর,কয়রা,খুলনা
প্রকাশঃ Wednesday, November 4, 2026,
নিজস্ব প্রতিনিধি | কয়রার খবর : খুলনার কয়রায় সুন্দরবনে বনদস্যুদের ক্রমবর্ধমান তৎপরতা, জেলে ও বনজীবীদের অপহরণ, জিম্মি করে মুক্তিপণ আদায় এবং নির্যাতনের প্রতিবাদে এবং সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের উদ্যোগে এবং কয়রা উপজেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। সুন্দরবনের সাকবাড়িয়া নদীর তীরে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে আয়োজিত এই মানববন্ধনে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও সাংবাদিক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তারা বলেন, সুন্দরবনের জেলেরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁরা প্রতিনিয়ত বনদস্যুদের হাতে নির্যাতন, অপহরণ ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। দস্যুদের অত্যাচারে অনেক জেলে জীবিকার একমাত্র অবলম্বন মাছ ধরা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, যার ফলে উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকা আজ চরম হুমকির মুখে পড়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন যে, সুন্দরবন শুধু বনজ সম্পদের আধার নয়, এটি উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান উৎস। এ অঞ্চলের মানুষকে বাঁচাতে হলে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার কোনো বিকল্প নেই।
যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বনদস্যুদের সহযোগিতা করছে, তাদেরও দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পরিশেষে, বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুন্দরবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন উপস্থিত সকলে।
আমাদী ইউনিয়ন থেকে আরও পড়ুন
এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন
0:00 / 0:00
আরও পড়ুন
লোড হচ্ছে...
সর্বশেষ
লোড হচ্ছে...
সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
কুকি ও গোপনীয়তা
আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করতে আমরা কুকি ব্যবহার করি। এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি আমাদের কুকি ব্যবহারে সম্মতি দিচ্ছেন।
