জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি, লিটারপ্রতি ৫ টাকা পর্যন্ত বাড়লো
রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১১৫ টাকায়, অকটেন ১৪৫ টাকায়, পেট্রল ১৪০ টাকায় এবং কেরোসিন ১৩৫ টাকায়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও হ্রাসের প্রেক্ষাপটে নিয়মিত সমন্বয়ের অংশ হিসেবে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে দেশের পরিবহন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সবশেষ খবর সবার আগে পেতে কয়রার খবর-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের KoyrarKhabor.com ভিজিট করুন।
This theme has been developed by OURISLABD.

Post a Comment