শিরোনাম ::
লোড হচ্ছে...

আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে অনলাইন নিউজ পোর্টাল "কয়রার খবর"।

খুলনা জেলার উপকূলীয় উপজেলা কয়রার সংবাদ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র দেশ ও বিশ্বের সামনে তুলে ধরতে আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে অনলাইন নিউজ পোর্টাল "কয়রার খবর"। www.koyrarkhobor.com ঠিকানায় পরিচালিত এই সংবাদমাধ্যমটি স্থানীয় সংবাদকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের লক্ষ্যে কাজ করবে।

কয়রা উপজেলার সাতটি ইউনিয়ন আমাদী, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশীর মানুষের জীবনযাত্রা, উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পরিবেশ, সংস্কৃতি এবং স্থানীয় সমস্যাগুলো নিয়মিতভাবে তুলে ধরা হবে এই পোর্টালে।

স্থানীয় সংবাদ আরও দ্রুত ও সঠিকভাবে সংগ্রহের জন্য প্রতিটি ইউনিয়নে প্রতিনিধি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। নিজ নিজ ইউনিয়নের খবর, সমস্যা ও উন্নয়নমূলক তথ্য আমাদের কাছে পৌঁছে দিতে আগ্রহী ব্যক্তিরা প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পাবেন। শুরুতে কোনো ধরনের বেতন বা স্যালারি থাকছে না। তবে এটি সম্পূর্ণভাবে নিজ উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।

আগ্রহী প্রার্থীরা নিচের লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন: www.koyrarkhobor.com/representative

সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কয়রার প্রতিটি এলাকার সংবাদ দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি উপজেলার সম্ভাবনা ও অর্জনগুলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এছাড়া সুন্দরবন সংলগ্ন এই উপজেলার জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, উপকূলীয় জীবন এবং স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মতামত ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে স্থান পাবে।

কর্তৃপক্ষ আশা করছে, স্থানীয় জনগণ, প্রবাসী কয়রাবাসী এবং পাঠকদের সহযোগিতায় "কয়রার খবর" অল্প সময়ের মধ্যেই কয়রা উপজেলার একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×