কয়রার খবর
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

প্রবাসের রক্তঘাম করা আয়ের বিনিময়ে শেষ পর্যন্ত কি এটা পেতে হতো?

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


কয়রা প্রতিনিধি | কয়রার খবর

প্রবাসের হাতছানি মানেই কি কেবল সুখের নীড় গড়া? না, প্রবাস জীবনের আড়ালে অনেক সময় এমন কিছু দুঃস্বপ্ন লুকিয়ে থাকে যা শুনলে গা শিউরে ওঠে। সুদূর কাতার থেকে হাড়ভাঙা খাটুনি আর স্বপ্ন মাথায় নিয়ে দেশে ফিরে এসে এক প্রবাসী স্বামী খুলনার শহীদ হাদিস পার্কে যা দেখলেন, তা কোনো সিনেমার চিত্রনাট্য নয়, বরং চরম এক বাস্তব বিশ্বাসঘাতকতা। চার বছরের সাজানো সংসার এবং আড়াই বছরের ফুটফুটে এক শিশুকন্যাকে ফেলে রেখে স্ত্রীর এমন কর্মকাণ্ডে পুরো এলাকা তোলপাড়।

প্রবাসী স্বামী এবং তার স্ত্রী 



কয়রা খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় নিজের স্ত্রী এবং শিশুকন্যাকে রেখে ধার-দেনা করে, প্রবাসীকর্মী কল্যাণ ফাউন্ডেশন থেকে লোন নিয়ে স্বামী পাড়ি জমিয়েছিলেন কাতারে। কিন্তু বিদেশে যাওয়ার মাত্র দুই মাস পেরোতেই শুরু হয় সেই বিশ্বাসের ফাটল। কাতারে দীর্ঘ পাঁচ মাস হাড়ভাঙা খাটুনি করেও একটি পয়সার মুখ দেখেননি তিনি। অথচ তার অবর্তমানে দেশে স্ত্রী জড়িয়ে পড়েন পরকীয়ায়। সব শেষ করে দিয়ে গত ১৫ দিন আগে নিজের আড়াই বছরের শিশুকন্যাকে রাস্তায় ফেলে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী।



ভুক্তভোগী প্রবাসী স্বামী কয়রা খবর-কে জানান, "আমি কি দোষ করেছিলাম? কেন আমার সংসারটা এভাবে ধ্বংস করে দিলে? বিদেশে পাঁচ মাস কাজ পাইনি, অথচ দেশে স্ত্রী এই পথ বেছে নিল!"

ভিডিও ফাইল "কয়রার খবর"-এ দেখা যায়, স্বামী শহীদ হাদিস পার্কে তার স্ত্রীকে হাতেনাতে ধরেন এবং চোখের সামনে স্ত্রীর এমন অমানবিক আচরণে তিনি ভেঙে পড়েন। প্রশ্ন জাগে, ভালোবাসার এই চরম অবক্ষয় কি কেবলই ব্যক্তিগত? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র?

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন