কয়রার খবর
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

দেশে আরও ৩টি নতুন উপজেলা ও ১টি নতুন থানা গঠনের অনুমোদন

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


নিজস্ব প্রতিনিধি | কয়রার খবর (KK)

দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনে আরও তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ ১ জুলাই (বুধবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়নকে পৃথক করে গঠন করা হয়েছে 'ফটিকছড়ি উত্তর' উপজেলা। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে 'বাঙ্গারা' নামে নতুন আরেকটি উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে 'পাগলা' (আদর্শনগর) উপজেলা গঠনের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। একই বৈঠকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে 'হালদা থানা' নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়।


কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি ও স্থানীয় জনগণের দাপ্তরিক সুযোগ-সুবিধা আরও সহজ করতেই সরকারের পক্ষ থেকে এই পুনর্বিন্যাস প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিকারের এই বৈঠকে নতুন উপজেলা ও থানা গঠনের পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর অংশের এলাকাগুলোকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার মাধ্যমে তিন জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের প্রস্তাবও পাস করা হয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন