কয়রায় ৯ বছরের শিশুকে পিঠার লোভে ধর্ষণ: গণধোলাই এড়াতে সালিশের চেষ্টা,প্রভাবশালীদের।
কয়রা প্রতিনিধি | কয়রার খবর
খুলনার কয়রা উপজেলার কয়রা ইউনিয়নের গোবরা গ্রামে ৯ বছরের এক শিশুকে পিঠা খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। এই ঘটনায় অভিযুক্ত ৪৫ বছর বয়সী লম্পট সাইফুল্লাহকে পুলিশ আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির পাশে খেলাকরার সময় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটিকে পিঠা খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায় প্রতিবেশী সাইফুল্লাহ। সেখানে নিয়ে প্রথমে শিশুটিকে মিষ্টি ও পিঠা খেতে দেয় সে। এরপর নির্জন স্থানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক বিবস্ত্র করে পাশবিক নির্যাতন চালায়। এ সময় প্রচণ্ড যন্ত্রণায় শিশুটি চিৎকার ও কান্নাকাটি করতে থাকে।ঠিক সেই মুহূর্তে শিশুটির মা একটি কাজ শেষ করে বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে একপর্যায়ে তিনি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন এবং নিজের মেয়ে ও লম্পট সাইফুল্লাহকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। মায়ের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি সটকে পড়ার চেষ্টা করে। পরে মা ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে আসেন।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় কিছু প্রভাবশালী ও গণ্যমান্য ব্যক্তি বিষয়টি ধামাচাপা দিতে এবং আপোষ-মীমাংসার চেষ্টা চালান। তবে ঘটনার তীব্রতা ও লম্পট সাইফুল্লাহর এমন জঘন্য কর্মকাণ্ডের খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
"কয়রার খবর"-এর অনুসন্ধানে দেখা গেছে, ঘটনার পর ক্ষুব্ধ জনতা জড়ো হতে থাকলে বিষয়টি কয়রা থানা পুলিশের নজরে আসে। খবর পেয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বশরীরে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছোটেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী শিশুটির জবানবন্দি গ্রহণ করে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে অভিযুক্ত সাইফুল্লাহ, ভুক্তভোগী শিশু এবং তার পিতা-মাতাসহ সবাইকে থানায় নিয়ে আসা হয়।
কয়রা থানা পুলিশ "কয়রার খবর"-কে জানায়, ভুক্তভোগী পরিবারের বক্তব্য ও এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে এবং অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
This theme has been developed by OURISLABD.


Post a Comment