কয়রার খবর
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ভ্যান দুর্ঘটনায় শিশুর পা কাটার উপক্রম: বাঁচতে আকুল আবেদন

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


কয়রা প্রতিনিধি | কয়রার খবর

কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ ভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে এক শিশু। দুর্ঘটনায় শিশুটির একটি পায়ের হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বামিয়া বৈরাগীর চক গ্রামের বাসিন্দা রাহুল বৈরাগীর ছোট্ট মেয়েটি কয়েকদিন আগে স্কুল থেকে বাসায় ফিরছিল। পথিমধ্যে একটি দ্রুতগামী ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পরিবারটি প্রথমে তাকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। পরবর্তীতে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটির অবস্থা আরও জটিল হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির জীবন রক্ষার্থে অতি দ্রুত একটি বড় ধরনের অপারেশন করা প্রয়োজন। পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে, সঠিক সময়ে উন্নত চিকিৎসা না হলে মেয়েটির পা কেটে ফেলতে হতে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু এই ব্যয়বহুল অপারেশন ও চিকিৎসার বিশাল আর্থিক বোঝা বহন করা এই দরিদ্র পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

মেয়েটির বাবা রাহুল বৈরাগী একজন অত্যন্ত অসহায় মানুষ। নিজের কলিজার টুকরো সন্তানকে সুস্থ ও পঙ্গুত্বের হাত থেকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আকুল আবেদন জানিয়েছেন। তিনি কয়রার খবর-কে জানান, "আমার পক্ষে এত টাকার ব্যবস্থা করা কোনোভাবেই সম্ভব না। চোখের সামনে মেয়েটা পঙ্গু হয়ে যাবে, বাবা হয়ে আমি এটা সহ্য করতে পারছি না। আপনারা আমার নিষ্পাপ মেয়েটাকে বাঁচাতে একটু সাহায্য করুন।"

সহায়তা পাঠানোর মাধ্যম (বিকাশ/নগদ - পার্সোনাল): ০১৯২৬-৭৬২৬৬৩

একটি নিষ্পাপ শিশুর সুন্দর ভবিষ্যৎ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে। (ছবি/লেখা: রবিউল ইসলাম)

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন