প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মহারাজপুরে বিকল্প সড়কের বেহাল দশা: দশালিয়া-খেজুরডাঙ্গা রুটে হাজারো মানুষের চরম দুর্ভোগ, সংস্কারের দাবি
প্রকাশঃ
খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে একটি বিকল্প সড়ক সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দশালিয়া খেয়াঘাট থেকে গাজী আবদুল জব্বার মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে খুঁড়ে ফেলে রাখা হয়েছে। বর্তমানে ওই এলাকায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণকাজ চলমান থাকায় বিকল্প পথ হিসেবে আটরা–গোবিন্দপুর কালভার্ট হয়ে খেজুরডাঙ্গা সড়কটি ব্যবহার করছেন সাধারণ মানুষ। প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ হাজারো মানুষ যাতায়াত করে থাকেন।
কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, চলমান বর্ষা মৌসুমে অতিবৃষ্টি এবং নিয়মিত যানবাহন চলাচলের কারণে বিকল্প সড়কটির বিভিন্ন স্থানের ইট উপড়ে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা ও পানিতে একাকার হয়ে যাওয়ায় পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই পিচ্ছিল ও বিপজ্জনক পথ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, প্রধান সড়কের কাজের জন্য এই বিকল্প রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও এর নাজুক অবস্থার কারণে রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া এবং দৈনন্দিন যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
This theme has been developed by OURISLABD.



Post a Comment