শিরোনাম ::
লোড হচ্ছে...

মাধবদীতে দুই মাসের শিশুকে নির্মম নির্যাতন: প্রধান আসামি ফারজানা আক্তার রূপগঞ্জ থেকে গ্রেফতার


 মাধবদী প্রতিনিধি | কয়রার খবর ।

নরসিংদীর মাধবদী থানার অত্যন্ত চাঞ্চল্যকর ও নির্মম শিশু নির্যাতন মামলার প্রধান আসামি ফারজানা আক্তার ওরফে লতা (৩০)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় আনা হয়।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবদী থানা এলাকায় মাত্র দুই মাস বয়সী এক অবুজ শিশুর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়, যার ফলে শিশুটির পা গুরুতরভাবে জখম হয়। শিশুটির মা গোপনে জানালার পাশে মোবাইল ফোনের ভিডিও রেকর্ডিং চালু করে রেখে এই নির্মম নির্যাতনের প্রমাণ পান। পরবর্তীতে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফারজানা আক্তার আত্মগোপনে চলে যান।

কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই র‌্যাব-১১ এর একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করতে তৎপরতা শুরু করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে নরসিংদী র‌্যাব ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এই গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×