শিরোনাম ::
লোড হচ্ছে...

কয়রায় মাছের ঘেরের বাঁধ কেটে লক্ষাধিক টাকার ক্ষতি, বিচারের আশায় দ্বারে দ্বারে ভুক্তভোগী ফারুক


 কয়রা প্রতিনিধি | কয়রার খবর

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের গড় আমাদী গ্রামে লিজ নেওয়া একটি মাছের ঘেরে বাঁধ কেটে দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়া ভুক্তভোগী ঘের ব্যবসায়ী মো. ফারুক মোড়ল এখন ন্যায়বিচারের আশায় বিভিন্ন দপ্তরে ঘুরছেন।

কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, গড় আমাদী গ্রামের বাসিন্দা ফারুক মোড়ল দীর্ঘদিন ধরে জমি লিজ নিয়ে নিয়মমাফিক মাছ চাষ করে আসছিলেন। তবে সম্প্রতি রাতের আঁধারে পরিকল্পিতভাবে তার লিজকৃত ঘেরের বাঁধ কেটে দেয় দুর্বৃত্তরা। এতে ঘেরের সমস্ত পানি ও বিপুল পরিমাণ মাছ ভেসে গিয়ে তার বড় ধরনের আর্থিক ক্ষতি সাধিত হয়েছে।

ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতা ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী ফারুক মোড়ল। তিনি কয়রার খবর-কে জানান, "পরিকল্পিতভাবে আমার ঘেরের ক্ষতি করা হয়েছে। আমি আর্থিকভাবে একদম ধ্বংস হয়ে গেছি। প্রশাসনের কাছে দাবি জানাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং আমাকে যেন ন্যায়বিচার দেওয়া হয়।"

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকার অন্য ঘের ব্যবসায়ীরাও ঝুঁকিতে পড়বেন। ভুক্তভোগী দ্রুত তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×