বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, শিক্ষক ও সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার
বোরহানউদ্দিন প্রতিনিধি | কয়রার খবর
ভোলার বোরহানউদ্দিনে নিজ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে নির্মম যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুকে ঘটনাটি চেপে রাখার জন্য ২০ টাকা দিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তবে ঘটনা জানাজানি হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকসহ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত প্রধান শিক্ষক হলেন মো. মহিউদ্দিন (৫৫)। এ ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা ও ভুক্তভোগী পরিবারের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক ইউপি সদস্য মো. বাচ্চুকে (৫০)।
কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, বিদ্যালয়ের ভবনের তৃতীয় তলার একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে শিশুটির মুখ চেপে ধরে নির্যাতন চালান প্রধান শিক্ষক মহিউদ্দিন। ঘটনাটি কাউকেই না জানানোর জন্য শিশুটিকে প্রাণনাশের হুমকি দেন তিনি এবং হাতে ২০ টাকা গুঁজে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দিতে টাকা দেওয়ার চেষ্টা করেন সাবেক ইউপি সদস্য বাচ্চু। এতে ভুক্তভোগী পরিবার রাজি না হওয়ায় তাদের ওপর মারধরও করা হয়।
স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা কয়রার খবর কে জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা জোরদার করা হয়। অভিযুক্ত প্রধান শিক্ষক এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করু1ন।
This theme has been developed by OURISLABD.

Post a Comment