শিরোনাম ::
লোড হচ্ছে...

কয়রায় ১০০ জনের মানবিক প্ল্যাটফর্ম ‘সম্মিলিত সেবা টিম (সি.এস.টি)’-এর আত্মপ্রকাশ



 কয়রা প্রতিনিধি | কয়রার খবর

খুলনার কয়রা সদর ইউনিয়নে সমসাময়িক ও দুর্যোগকালীন সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে সম্পূর্ণ নতুন একটি মানবিক প্ল্যাটফর্ম "কয়রা সম্মিলিত সেবা টিম (সি.এস.টি)"। বুধবার (১লা জুলাই) এক সাধারণ সভার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। "কয়রা সাংবাদিক ফোরাম"-এর বিশেষ সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, উপকূলীয় উপজেলা কয়রায় বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক সংকটে তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার মতো সুসংগঠিত বা শক্তিশালী মানবিক টিমের অভাব দীর্ঘদিনের। স্থানীয় তরুণ ও সমাজসচেতন ব্যক্তিবর্গের উদ্যোগে গঠিত এই নতুন প্ল্যাটফর্মটি সেই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংগঠনের পরিচালক হিসেবে মাওলানা আব্দুর রহিম, নির্বাহী পরিচালক হিসেবে শরিফ তোহা, নুর হাসান, আমির ফয়সাল, শেখ মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফজলে রাব্বি এবং তরিকুল ইসলাম মনোনীত হয়েছেন 

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষকে অন্তর্ভুক্ত করে প্রাথমিকভাবে ১০০ জনের একটি শক্তিশালী, দক্ষ ও নিবেদিতপ্রাণ মানবিক টিম গঠন করা এই সংগঠনের মূল লক্ষ্য। এই সেবা টিমে শিক্ষক, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ করা হচ্ছে, যা একটি সুষম ও মানবিক সমাজ বিনির্মাণে সহায়ক হবে।

সংগঠনের মূল কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে দায়িত্বশীল এক সদস্য কয়রার খবর-কে জানান, "সি.এস.টি" মূলত মানুষের মৌলিক ও জরুরি সেবা নিয়ে মাঠপর্যায়ে কাজ করবে। এর মধ্যে অন্যতম হলো— দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, এতিম ও অসহায়দের পাশে দাঁড়ানো এবং দুর্যোগকালীন সময়ে প্রত্যন্ত অঞ্চলে খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা।

উপস্থিত বক্তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি কয়রার সর্বস্তরের বিত্তবান ও সাধারণ মানুষকে এই মানবিক প্ল্যাটফর্মের পাশে দাঁড়িয়ে সামাজিক কল্যাণে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×