কয়রার খবর
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সুন্দরবনে র‍্যাবের সাঁড়াশি অভিযান: ২ ওয়ান শুটার গান ও ৩৬ রাউন্ড গুলিসহ কুখ্যাত জলদস্যু খানজাহান গ্রেপ্তার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


কয়রা প্রতিনিধি | কয়রার খবর

খুলনার সুন্দরবন অঞ্চলের আতঙ্ক, একাধিক ডাকাতি মামলার এজাহারনামীয় আসামি ও কুখ্যাত জলদস্যু আজহারুল ইসলাম ওরফে খানজাহান (৪০)-কে দুটি ওয়ান শুটার গান এবং ৩৬ রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর একটি চৌকস আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খাল সংলগ্ন এলাকায় র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানির সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সোনামুকুন্দি এলাকা থেকে জলদস্যু খানজাহানকে অবরুদ্ধ করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজহারুল ইসলাম খানজাহান খুলনা জেলার দাকোপ উপজেলার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে।

অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে আইনি প্রক্রিয়া মেনে আসামির হেফাজত থেকে পৃথক দুটি পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় দুটি ওয়ান শুটার গান এবং ৩৬ রাউন্ড তাজা সীসার বুলেট জব্দ করা হয়।

কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, গ্রেপ্তারকৃত আজহারুল ইসলাম দীর্ঘ দিন ধরে সুন্দরবন ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় জলদস্যুতা, চাঁদাবাজি এবং অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। অপরাধের রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে খুলনার কয়রা থানা এবং সাতক্ষীরার শ্যামনগর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়রার খবর-কে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়েরের পর উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাকে কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জলদস্যু, মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন