কয়রার খবর
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সুন্দরবনের গডফাদার ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 নাজমুস সাকিব | কয়রা প্রতিনিধি | কয়রার খবর

সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিনের দস্যুতার অবসান ঘটিয়ে অবশেষে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন কুখ্যাত বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ জন সক্রিয় সদস্য। মোংলা কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এ সময় তারা তাদের ব্যবহৃত বিপুল পরিমাণ দেশি-বিদেশি আধুনিক আগ্নেয়াস্ত্র ও তাজা গোলাবারুদ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেন।

‘কয়রার খবর’-এর অনুসন্ধানে দেখা গেছে, আত্মসমর্পণকারী এই বনদস্যুরা দীর্ঘদিন ধরে সুন্দরবনের ওপর নির্ভরশীল নিরীহ জেলে, বাওয়ালি ও সাধারণ মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা ধরনের অপকর্ম চালিয়ে আসছিল। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পুরো উপকূলীয় এলাকার সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা ‘কয়রার খবর’-কে জানান, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে তাদের ‘অপারেশন রেস্টোরিং সান’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামক দুটি বিশেষ অভিযান অত্যন্ত সফলভাবে ভূমিকা রেখেছে। কোস্ট গার্ডের এই ধারাবাহিক ও সাঁড়াশি অভিযানের ফলেই মূলত সুন্দরবনের এই দুর্ধর্ষ দস্যু বাহিনীটি কোণঠাসা হয়ে পড়ে এবং একপর্যায়ে আলোর পথে আসার সিদ্ধান্ত নেয়।

অনুষ্ঠানে জানানো হয়, আত্মসমর্পণকারী এই সাবেক সদস্যদের স্বাভাবিক জীবনে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের আইনি ও সামাজিক সুযোগ-সুবিধা দেওয়া হবে। তবে যারা এখনও সুন্দরবনে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন