১১টি অবিশ্বাস্য সেভ করেও ট্র্যাজিক হিরো মার্তিনেজ, বিশ্বকাপ ঘরে তুললো স্পেন
ডেস্ক রিপোর্ট | কয়রার খবর
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের মহারণে মারিয়ান্সদের স্বপ্ন ভেঙে শিরোপা নিজেদের করে নিয়েছে স্পেন। পুরো ম্যাচজুড়ে স্প্যানিশ ফুটবলারদের একের পর এক আক্রমণ বুক চিতিয়ে প্রতিহত করেও শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে রক্ষা করতে পারলেন না গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ১-০ গোলের ব্যবধানে হেরে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল আর্জেন্টিনার।
ফাইনাল ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে আর্জেন্টিনাকে চেপে ধরে স্পেনের আক্রমণভাগ। পুরো ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়রা প্রতিপক্ষের গোলমুখে একটি শটও রাখতে না পারলেও, গোলবারের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এমি মার্তিনেজ। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ সেকেন্ডে স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের একটি নিশ্চিত গোলমুখী ফ্রি-কিক অবিশ্বাস্য দক্ষতায় রুখে দিয়ে আর্জেন্টিনার আশা বাঁচিয়ে রাখেন তিনি।
কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, মার্তিনেজ ডান হাতের অনামিকায় গুরুতর চোট নিয়ে এই বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। চিকিৎসকেরা তাকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও ক্যারিয়ারের ঝুঁকি উপেক্ষা করে দেশের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন তিনি। টুর্নামেন্টের শুরুতে কিছুটা অফ-ফর্মে থাকলেও ফাইনালে নিজের সেরাটা উজাড় করে দেন এই গোলরক্ষক। পুরো ম্যাচে তিনি একাই স্পেনের ১১টি নিশ্চিত গোল প্রতিহত করেন, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে যেকোনো গোলরক্ষকের জন্য একটি অনন্য রেকর্ড।
তবে ম্যাচের ১০৬ মিনিটে অতিরিক্ত সময়ে আর শেষ রক্ষা হয়নি। স্পেনের ফেরান তোরেসের একটি নিখুঁত শট আর্জেন্টিনার জাল স্পর্শ করলে ফাটল ধরে মার্তিনেজের প্রতিরোধে। ওই এক গোলের ব্যবধানেই স্পেনের মাথায় জুটলো শ্রেষ্ঠত্বের মুকুট, আর মাঠজুড়ে অবিশ্বাস্য বীরত্ব দেখিয়েও মার্তিনেজ মাঠ ছাড়লেন এক ট্র্যাজিক হিরো হয়ে।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
This theme has been developed by OURISLABD.

Post a Comment