কয়রার খবর
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ফরিদপুরে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা ওবায়দুর বহিষ্কার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 ফরিদপুর প্রতিনিধি | কয়রার খবর

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এক নারীর সঙ্গে তাঁর ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনার পর নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় জেলা বিএনপি তাঁকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও নৈতিক স্খলনের কারণে ওবায়দুর রহমানকে বহিষ্কার করা হয়েছে এবং দলের কোনো পর্যায়ের নেতাকর্মী তাঁর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রাখতে পারবেন না।

কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই জরুরি সিদ্ধান্ত নেয় জেলা নেতৃত্ব।

এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন কয়রার খবর - কে বলেন, ওবায়দুর রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে মো. ওবায়দুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন