কয়রায় ৫ বছরের শিশুকে পাশবিক নির্যাতন, নরপিশাচ সাইদুল গ্রেফতার!
রাকিবুল ইসলাম | কয়রা প্রতিনিধি | কয়রার খবর
খুলনার কয়রা উপজেলার গোবরা খেয়াঘাট সংলগ্ন বাই রোড এলাকায় ৫ বছরের এক অবুজ ছেলে শিশুকে ভরদুপুরে ফাঁকা বাড়িতে ফুসলিয়ে নিয়ে অমানুষিক ও পাশবিক নির্যাতনের (বলাৎকার) লোমহর্ষক ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় শিশুটির মা নিজে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হন। এই জঘন্যতম ও ন্যাক্কারজনক অপরাধে জড়িত থাকার অভিযোগে গতকাল বিকেলে অভিযুক্ত সাইদুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত সাইদুল ওই এলাকার আনারুল সরদারের পুত্র।
ভুক্তভোগী শিশুর পারিবারিক ও স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গতকাল ঠিক দুপুরের দিকে যখন বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগে লম্পট সাইদুল কোমলমতি শিশুটিকে ফুসলিয়ে নিজের নির্জন ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে সে শিশুটির ওপর অমানুষিক ও পাশবিক নির্যাতন চালাতে শুরু করে। এ সময় শিশুটির মা তার সন্তানকে খুঁজতে খুঁজতে হঠাৎ সেখানে উপস্থিত হন এবং নিজের চোখে এই চরম জঘন্য ও পাশবিক দৃশ্যটি প্রত্যক্ষ করেন। তিনি তাৎক্ষণিকভাবে গুরুতর অবস্থায় তার সন্তানকে উদ্ধার করে নিয়ে আসেন।
ভুক্তভোগী শিশুর মা ঘটনার বর্ণনা দিয়ে কয়রার খবর কে জানান, "ভরদুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে সাইদুল আমার ৫ বছরের অবুজ বাছাটিকে ফুসলিয়ে ঘরে নিয়ে যায়। আমি হঠাৎ সেখানে গিয়ে নিজের চোখে এই নরপিশাচের অমানুষিক নির্যাতন দেখতে পাই এবং কোনোমতে রক্তাক্ত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসি।"
কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, ঘটনার পর গতকাল দুপুরেই রক্তাক্ত ভুক্তভোগী শিশুটিকে নিয়ে তার পরিবার এবং স্থানীয় সচেতন যুবসমাজ ও এলাকাবাসী আইনি সহায়তার জন্য কয়রা থানায় উপস্থিত হন। থানায় লিখিত অভিযোগ ও এজাহার দায়েরের পর কয়রা থানা পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে তৎপরতা শুরু করে। পরবর্তীতে গতকাল বিকেলেই গোবরা বাই রোড এলাকা থেকে লম্পট সাইদুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে ভুক্তভোগী শিশুর উন্নত চিকিৎসা প্রদান এবং থানায় মামলা দায়েরসহ পরবর্তী কঠোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে এই পাশবিক ও জঘন্যতম অপরাধের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সর্বস্তরের মানুষ ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকার সচেতন সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে যেকোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছেন। একই সাথে তারা এই নরপিশাচের দ্রুততম সময়ের মধ্যে কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়েছেন।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
This theme has been developed by OURISLABD.

Post a Comment