শিরোনাম ::
লোড হচ্ছে...

কয়রার আস্থার প্রতীক এসআই তাওহীদুল ইসলামকে থানাতেই বহাল রাখার দাবিতে খুলনায় প্রদীপ জ্বালানো আকুল আবেদন!


 নিজস্ব প্রতিনিধি | কয়রার খবর (KK)

কয়রা (খুলনা): কোনো রাজনৈতিক প্রভাব, লোভ-লালসা কিংবা অর্থবিত্ত যাকে আদর্শ থেকে বিন্দুমাত্র নড়াতে পারে না—এমনই এক জনবান্ধব ও আপসহীন কর্মকর্তা কয়রা থানার সেকেন্ড অফিসার, সাব-ইন্সপেক্টর (এসআই) তাওহীদুল ইসলাম মোল্লা (তাওহীদ)। কয়রা থানায় যোগদানের পর থেকে আজ পর্যন্ত তাঁর নামে কোনো বাজে বা নেতিবাচক রেকর্ড নেই। প্রতিটি পরিস্থিতি অত্যন্ত নিখুঁত ও সুন্দরভাবে মূল্যায়ন করে সাধারণ মানুষকে ন্যায়বিচার এনে দেওয়ার মাধ্যমে তিনি সাধারণ কয়রার মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।

কয়রা থানার সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে তাঁর এই উপস্থিতি ছিল অত্যন্ত জরুরি। তবে সম্প্রতি জানা গেছে, অন্যায়-অবিচারের সাথে আপস না করায় এবং কোনো সুবিধাবাদী মহল তাঁকে নিজের বশে আনতে না পারায় নানা গুঞ্জনের মধ্যে তিনি সম্প্রতি বদলি হয়েছেন। এমনকি সাধারণ মানুষের পাশে থাকা এই কর্মকর্তা ইতোমধ্যে দায়িত্ব ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, সাধারণ মানুষ যখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায় বার্তা কিংবা শুভেচ্ছা জানিয়েই খান্ত হচ্ছেন, ঠিক তখনই কয়রার গরিব ও অসহায় মানুষের পক্ষে এক তরুণ প্রতিনিধি কয়রা থেকে সরাসরি খুলনা বিভাগীয় পুলিশ প্রশাসনে ছুটে গেছেন। স্যারকে যেন কয়রা থানা থেকে ষড়যোদ্ধামূলকভাবে বিদায় না করা হয় এবং নির্ধারিত মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যেন তাঁকেই বহাল রাখা হয়, সেই আকুল আকুতি নিয়ে ঐ যুবক জেলা পুলিশ সুপার (এসপি) ও ডিআইজি কার্যালয় পর্যন্ত যোগাযোগ অব্যাহত রেখেছেন।

কয়রাবাসীর পক্ষে যাওয়া ওই তরুণ তিনি কয়রার খবর - কে বলেন, "তাওহীদ স্যার কয়রা থানার গরীব ও সাধারণ মানুষের জন্য যা করেছেন, তা অভূতপূর্ব। তাঁর সততা ও দায়িত্বশীলতার কারণে সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা ফিরে পাচ্ছিল। স্যার কোনো রাজনৈতিক চাপ বা টাকার কাছে মাথা নত করেন না। আমরা কোনোভাবেই তাঁকে হারাতে চাই না। তিনি যেন আবার কয়রায় ফিরে এসে তাঁর দুই বছরের নির্ধারিত মেয়াদ পূর্ণ করেন, সেজন্য ডিআইজি ও এসপি স্যার বরাবর আকুল আবেদন জানিয়েছি।"

তিনি আরও জানান, স্যারের বিদায়ের কারণে প্রস্তুত থাকা সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে বিশেষ সংবর্ধনা প্রদান করা সম্ভব হয়নি। তবে কয়রাবাসী চায় তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার চেয়েও তিনি যেন কয়রাতেই পুনরায় দায়িত্ব পালন করেন। সাধারণ মানুষের অধিকার সুরক্ষা ও একজন সৎ অফিসারকে কয়রায় ধরে রাখার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুwন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×