শিরোনাম ::
লোড হচ্ছে...

কয়রায় উত্তরণের ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

কয়রা প্রতিনিধি | কয়রার খবর

খুলনার কয়রায় উত্তরণের ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসিএফের সহযোগিতায় এবং ইকোর অর্থায়নে এই সভার আয়োজন করা হয়।

কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রকল্পের সার্বিক দিক ও লক্ষ্য তুলে ধরেন ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের রিপোর্টিং ও মনিটরিং অফিসার মো. আল আমিন মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের উপজেলা ম্যানেজার তানিয়া সুলতানা।

সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে জানানো হয়, দুর্যোগপূর্ব সচেতনতা ও উপযুক্ত প্রস্তুতি গ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষা ও জরুরি মানবিক ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা ও সচেতনতা তৈরিতে প্রকল্পটির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সভায় অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ কয়রার মতো দুর্যোগপ্রবণ অঞ্চলের সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, আবু হুরাইরা খোকন, এস এম শফিকুল ইসলাম, শেখ আবুল কালাম, শেখ সোহরাব হোসেন, মিজানুর রহমান কোহিনূর, সরদার নাজমুছ সাদাত, হরেন্দ্রনাথ সরকার, শাহানা জামাল, সেলিনা আক্তার লাইলী, ও মুর্শিদা আক্তার। এছাড়া সমাজসেবক সানা মুনছুর রহমান, সিপিপির মোস্তাফিজুর রহমান এবং প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার সাব্বির হোসেন ও কানিজ আশিকা জলি বক্তব্য রাখেন।

অবহিতকরণ এ সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সিপিপির সদস্য, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×