নাজমুস সাকিব | কয়রা প্রতিনিধি | কয়রার খবর
কয়রা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তিনি শাসক হিসেবে নয়, কয়রার সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চান। একই সাথে মাদক, অনলাইন জুয়া ও চুরির মতো অপরাধ দমনে পুলিশের অভিযান জিরো টলারেন্স নীতিতে পরিচালিত হবে বলে জানান। কয়রাকে অপরাধমুক্ত রাখতে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
গতকাল ১৮ আগস্ট বেলা ১২টায় কয়রা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দিন আহমেদ, সহ-সভাপতি অ্যাড. আবু বক্কর, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং দপ্তর সম্পাদক রেজওয়ানুল হক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
