শিরোনাম ::
লোড হচ্ছে...

খুলনা জেলা পুলিশের নতুন এসপি সরকার ওমর ফারুক, দায়িত্ব গ্রহণ

 


বিভাগীয় প্রতিনিধি | কয়রার খবর
​খুলনা জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সরকার ওমর ফারুক। রোববার (২৩ আগস্ট) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়।

​কার্যালয় প্রাঙ্গণে পৌঁছানোর পর জেলা পুলিশের একটি চৌকস দল নতুন পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ শেষে তিনি বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের (বিপিএম-সেবা) কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। একই সঙ্গে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সাথে পরিচিত হন তিনি।

​কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং নাগরিক সেবা সহজীকরণের নতুন গতি আসবে।

​দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকারী পুলিশ সুপারগণ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

​সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×