শিরোনাম ::
লোড হচ্ছে...

কয়রায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা


 তারিক লিটু | কয়রা প্রতিনিধি | কয়রার খবর

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে খুলনার কয়রায় এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা বিএনপির সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এই সভায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন ও সফল করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হওয়া এই রাজনৈতিক দলটি এবার দেশজুড়ে তৃণমূল পর্যায়ে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে কয়রা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের সমন্বয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সংগঠনকে সুসংগঠিত রাখতে ও সকল কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পাদনে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সার্বিক দিকনির্দেশনা প্রদান করেছেন। সভায় কয়রা উপজেলা বিএনপির শীর্ষনেতাদের মধ্যে নূরুল আমিন বাবুল, এম এ হাসান, জি এম মাওলা বকস্, আবু সাইদ বিশ্বাস, আঃ রহিম সানা, মনজুর আলম, সরদার মতিয়ার রহমান, শেখ সিরাজুল, আঃ সামাদ, মাওঃ গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, কোহিনুর আলম, সিরাজুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম, ফয়জুল করিম খোকন, আঃ গফ্ফার, জামাল ফারুক, আবুল বাশার, নাজমুল হুদা, মোল্যা ইয়াকুব, কামরুল ইসলাম, শফিকুল ও সাইফুজ্জামান উপস্থিত ছিলেন।

এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে যুবদলের ইসানুর রহমান, রফিকুল ও সেরাজুল; স্বেচ্ছাসেবক দলের নূরুল ইসলাম খোকা, হেলাল উদ্দিন ও নজরুল; কৃষক দলের গোলাম রসুল; ছাত্রদলের আরিফ বিল্যাহ সবুজ, মেহেদী হাসান সবুজ ও ইমরান হোসেন; জাসাসের ডা. আমিনুল ও ইসমাইল; মহিলা দলের দিলরুবা মিজান, সুরাইয়া, ফাতেমা, মাগফুরা, নিগার ও ময়না; তাঁতী দলের আবুল কালাম ও সিরাজুল এবং মৎস্যজীবী দলের আছির উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন। প্রস্তুতিমূলক পদক্ষেপ নিয়ে একাধিক নেতা কয়রার খবর-কে জানান, সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত রেখে আগামী দিনের প্রতিটি কর্মসূচি সফল করতে রাজপথে সক্রিয় থাকবেন তারা।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×