তারিক লিটু | কয়রা প্রতিনিধি | কয়রার খবর
খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বিএনপি ও সাইবার দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কমিটির গ্রামবিষয়ক সম্পাদক জি. এম. মেহেদী হাসান। খুলনা জেলা সাইবার দলের সভাপতি মেহেদী হাসান বাবু কর্মী সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক খান রায়হান, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম শিমুল এবং সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ মিটু।
কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, তৃণমূল পর্যায়ে সাইবার দলের অনলাইন ও অফলাইন কার্যক্রম জোরদার করতেই এ কর্মী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও সক্রিয় করার লক্ষ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। "সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।"
