রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের দাপ্তরিক খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। আম্মার দাপ্তরিক কাজের কথা বলে ৩ লাখ ৭০ হাজার টাকা তুলে বিভিন্ন দপ্তরের নামে খরচ দেখালেও শিবিরের দাবি—এই হিসাব ‘অবাস্তব’। মঙ্গলবার (২৫ আগস্ট) পরিবহন মার্কেট চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিবিরের হিসাব অনুযায়ী খরচ ৫০-৬০ হাজার টাকার বেশি হওয়ার কথা নয় উল্লেখ করে তিনি ঘটনার সুনির্দিষ্ট হিসাব প্রকাশের দাবি জানান। একই সাথে সালাউদ্দিন আম্মার তাদের প্যানেলের না হওয়ায় তাঁর আর্থিক অনিয়মের কোনো দায় সংগঠনটি নেবে না বলেও স্পষ্ট করা হয়।
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি, অংশ নিতে পারবে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী
অনলাইন ডেস্ক: মেধার মূল্যায়নে চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা’ জারি করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, সপ্তম শ্রেণির মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে পারবে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এই ৫টি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণদের ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে, যার ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
র্যাগের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে শোকজ
বরিশাল প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪তম ও ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে র্যাগিংয়ের ঘটনায় দুটি ভিন্ন বিভাগের ২৪ জন শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। তদন্তে সত্যতা পাওয়ার পর মঙ্গলবার শৃঙ্খলা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শোকজপ্রাপ্তদের মধ্যে মার্কেটিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রক্টর মেহেদী হাসান সোহাগ।
কাগুজে রিপোর্টে নয়, শিক্ষায় সাফল্য মাপা হবে বাস্তব ফলাফলে: ববি হাজ্জাজ
রাজশাহী প্রতিনিধি: প্রাথমিক শিক্ষায় শুধু কাগুজে রিপোর্টের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের বাস্তব শিখনফল ও ফলাফলের ভিত্তিতে মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার রাজশাহীর পিটিআই অডিটরিয়ামে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার দেশব্যাপী বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
কুয়েট ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি, নেওয়া হবে ৩ বিভাগীয় শহরে
খুলনা প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের ১১৮তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। যাতায়াত ও আবাসন ভোগান্তি কমাতে এবার খুলনা, ঢাকা ও রাজশাহী—এই ৩টি বিভাগীয় শহরে একযোগে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
