খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬ ও ২০তম গ্রেডের ৮টি পদে মোট ৩৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ১৫ সেপ্টেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯ জন, লাইব্রেরি সহকারী পদে ১ জন, হিসাব সহকারী পদে ৭ জন, কপিস্ট পদে ৭ জন, সার্টিফিকেট সহকারী পদে ৩ জন, বেঞ্চ সহকারী পদে ৬ জন, অফিস সহায়ক পদে ২ জন এবং নিরাপত্তাপ্রহরী পদে ২ জন নিয়োগ দেওয়া হবে।
১৬তম গ্রেডের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, লাইব্রেরি সহকারী, হিসাব সহকারী, কপিস্ট, সার্টিফিকেট সহকারী ও বেঞ্চ সহকারী পদের বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। আর ২০তম গ্রেডের অফিস সহায়ক ও নিরাপত্তাপ্রহরী পদের বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
এ নিয়োগে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। চাকরির ধরন পূর্ণকালীন ও অস্থায়ী।
আবেদন শুরু হবে ২২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।
১৬তম গ্রেডের পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ২০তম গ্রেডের পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রি-পেইড নম্বর থেকে অনলাইনে আবেদন ফরম পূরণের পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে।
নিয়োগের পদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
আবেদনের ওয়েবসাইট: dckhulna.teletalk.com.bd
সবশেষ খবর সবার আগে পেতে কয়রার খবর-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
