✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগর রুটে, কিলোমিটারে ১৭ পয়সা


নিজস্ব প্রতিনিধি | কয়রার খবর ।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের গণপরিবহনের ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও মহানগর এলাকায় চলাচলকারী বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে বাসভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

তবে বৈঠকে উভয় ধরনের রুটেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ভাড়া সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা ছিল।

দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে যাত্রীদের তুলনামূলক আরাম দিতে অনেক দূরপাল্লার নন-এসি বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তারও নিচে নামানো হয়েছে। এসব বাসে আসনসংখ্যা কম থাকায় ভাড়া তুলনামূলক বেশি হয়ে থাকে। এর সঙ্গে বিভিন্ন সেতু ও সড়কের টোলও যুক্ত হয়।

নতুন করে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের ফলে দূরপাল্লা ও মহানগর রুটের বাসভাড়া নতুন করে নির্ধারণ করা হবে।

সবশেষ খবর সবার আগে পেতে কয়রার খবর-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

অর্থনীতি থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×