শিরোনাম ::
লোড হচ্ছে...

খুলনায় রকেটের সেলসম্যানের মদদে এজেন্ট সিমে কোটি টাকার অনলাইন জুয়া: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য!


 খুলনা প্রতিনিধি | কয়রার খবর

অনলাইন জুয়া ও অবৈধ হুন্ডির বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি চলমান থাকলেও খুলনায় এক ভয়াবহ জুয়া সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘রকেট’-এর স্থানীয় কর্মীদের প্রত্যক্ষ সহায়তায় হস্তগত করা হচ্ছে এজেন্ট সিম, আর সেসব সিম ব্যবহার করেই চালানো হচ্ছে কোটি কোটি টাকার বেআইনি অনলাইন জুয়ার কারবার।

কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, চক্রটির অন্যতম মূলহোতা খুলনা অঞ্চলের রকেট সেলসম্যান সাইফুল ইসলাম। অতি সম্প্রতি তিনি নগরীর নতুন বাজার এলাকার ব্যবসায়ী দাদন আলীর ব্যবহৃত এজেন্ট সিমটি (নম্বর: ০১৯৮৯৩৪৬৩৫০) অনৈতিক আর্থিক লেনদেনের উদ্দেশ্যে ভাড়া নেন।

অনুসন্ধানে আরও জানা যায়, সাইফুল ইসলাম সিমটি ভাড়া নেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সম্পন্ন করেছেন, যার সরাসরি সম্পৃক্ততা রয়েছে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মগুলোর সঙ্গে।

এ বিষয়ে মুঠোফোনে মদিনা এন্টারপ্রাইজের মালিক দাদন আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার দোকান কর্মচারী আলিফ সিমটি হারিয়ে গেছে বলে জানিয়ে দোকান ছেড়ে পালিয়ে গেছে। এজেন্ট সিমে প্রায় দুই কোটি টাকার লেনদেনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সম্পূর্ণ অজ্ঞতা প্রকাশ করেন এবং এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেন। তবে পরবর্তীতে তিনি কয়রার খবর কে জানান, প্রতি মাসে ৫ হাজার টাকা ভাড়ার বিনিময়ে সিমটি সাইফুলকে দেওয়া হয়েছিল।

অভিযোগের ব্যাপারে রকেট সেলসম্যান সাইফুল ইসলামের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোনো স্পষ্ট উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে মোবাইল ব্যাংকিং রকেটের এরিয়া ম্যানেজার রাসেল কয়রার খবর কে বলেন, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

সচেতন মহলের মতে, একটিমাত্র সিমে কোটি কোটি টাকার এই অবৈধ লেনদেন খুলনা অঞ্চলে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তারের স্পষ্ট প্রমাণ। আইনশৃঙ্খলা বাহিনীর অবিলম্বে রূপসা ও সদর থানা এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে এই চক্রটির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×