শিরোনাম ::
লোড হচ্ছে...

কয়রায় বিশেষ অভিযানে জুয়াড়ি ও পরোয়ানাভুক্ত ১০ জন গ্রেফতার


 কয়রা প্রতিনিধি | কয়রার খবর

খুলনায় মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের ধারাবাহিক প্রক্রিয়ায় কয়রা থানা পুলিশের এক বিশেষ অভিযানে অনলাইন জুয়াড়ি ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিসহ সর্বমোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

খুলনা জেলার পুলিশ সুপার জনাব সরকার ওমর ফারুক-এর নির্দেশনায় এবং ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আমির হামজা ও কয়রা থানার অফিসার ইনচার্জ মোহাঃ রাশেদুল আলম-এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। রোববার (৬ সেপ্টেম্বর) কয়রা থানা এলাকার মদিনাবাদ ও ৫নং কয়রা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলা অবস্থায় ৮ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আলামত হিসেবে ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতদের কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, জুয়া খেলার অপরাধে গ্রেফতার ৮ আসামীর মধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চকবেড়া গ্রামের মোঃ আবু তালেব শেখের ছেলে মোঃ জাহিদ হাসান শেখ (২৪), খলিশা বুনিয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর সরদারের ছেলে মোঃ আশিক সরদার (২০) এবং একই গ্রামের এস এম আইয়ুব আলীর ছেলে আশিকুজ্জামান ওরফে আকাশ সরদার (২২) রয়েছেন। এছাড়া কয়রা উপজেলার ৫নং কয়রা গ্রামের মোঃ রেজাউল ইসলাম গাজীর ছেলে মোঃ ইব্রাহিম হোসেন (২৫), মোঃ নজরুল ইসলাম হাওলাদারের ছেলে মোঃ জাকারিয়া হোসেন (২২), মৃত নওশের আলী হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ হাওলাদার (২৫), শ্রী বিভাষ চন্দ্র মন্ডলের ছেলে শ্রী বিধান মন্ডল (৩৫) এবং ৬নং কয়রা গ্রামের মোঃ হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মোঃ রমজান হোসেন (২৯) এই জালে আটক হন।

অভিযান প্রসঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন কয়রার খবর-কে জানান, এলাকাকে অপরাধমুক্ত রাখতে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর এমন কঠোর তৎপরতা অব্যাহত থাকবে।

অন্যদিকে একই অভিযানে সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরও ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের সাহেব আলী সানার ছেলে রুবেল সানা (৪৫) এবং মহারাজপুর গ্রামের মোঃ হযরত আলী সানার ছেলে মোঃ আজিজুল ইসলাম (৪৮)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত সকল আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×