কয়রা (খুলনা) প্রতিনিধি | কয়রার খবর
খুলনার কয়রায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পির আয়োজনে এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
৯ সেপ্টেম্বর (বুধবার) কয়রা কপোতাক্ষ কলেজ মিলনায়তনে আয়োজিত এ ক্যাম্পে কয়রা সদর, মহারাজপুর ও উত্তর বেদকাশী ইউনিয়নের শত শত সাধারণ রোগী উপস্থিত হয়ে চোখের চিকিৎসা সেবা গ্রহণ করেন। অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান ও মনিরুজ্জামান বেল্টু বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, প্রত্যন্ত এলাকার দরিদ্র রোগীরা বিনামূল্যে এই উন্নত চিকিৎসা সেবা পেয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন।
আয়োজকদের পক্ষ থেকে কয়রার খবর-কে জানানো হয়, অবহেলিত জনগোষ্ঠীর দৌড়গোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে কয়রার খবর-কে জানান তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, মাওলানা গোলাম মোস্তফা, জিএম রফিকুল ইসলাম, মোঃ মিনারুল ইসলাম মালী, মোঃ কামরুল ইসলাম খান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ডাক্তার নুর ইসলাম খোকন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ এবং জাসাসের সাধারণ সম্পাদক ডাক্তার আমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
