কয়রা (খুলনা) প্রতিনিধি | কয়রার খবর
ভৌগোলিক প্রতিকূলতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দেশের সর্বদক্ষিণের উপকূলীয় উপজেলা কয়রার মেহনতী মানুষ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। দারিদ্র্যের কারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ কিংবা জটিল অস্ত্রোপচারের সুযোগ পান না এখানকার সিংহভাগ অধিবাসী। এই অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবায় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ‘কয়রা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’।
উপকূলীয় জনগোষ্ঠীর চিকিৎসা সুরক্ষায় প্রতিষ্ঠানটি ৩টি বিশেষ সেবা চালু করেছে। এর মধ্যে রয়েছে:
১. প্রতি মঙ্গলবার বিনামূল্যে অপারেশন: অর্থাভাবের কারণে যারা অস্ত্রোপচার করাতে পারছেন না, সার্জন ফি ব্যতিরেকে তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে যেকোনো ধরণের অপারেশনের সুবিধা।
২. প্রতি শুক্রবার বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার: সাধারণ ও জটিল রোগীদের জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে পরামর্শ সেবা।
৩. প্রতি শনিবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়: এলাকার মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সরকারি অনুমোদনপ্রাপ্ত (লাইসেন্স নং: হাসপাতাল- HSM412418, ডায়াগনস্টিক সেন্টার- HSM4512417)।
উদ্যোগটির বিষয়ে কয়রা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন কয়রার খবর-কে জানান, "কয়রার খেটে খাওয়া মানুষ চিকিৎসাসেবায় অত্যন্ত অবহেলিত। এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষ নিজের রক্তের গ্রুপ জানেন না। অর্থের অভাবে ভালো চিকিৎসা করানো তাদের পক্ষে সম্ভব হয় না। নিম্নআয়ের এসব মানুষের কষ্টের কথা চিন্তা করেই আমাদের এই বিশেষ মানবিক উদ্যোগ, যেন টাকার অভাবে কেউ চিকিৎসা বঞ্চিত না হন।"
কয়রা আবহাওয়া অফিস ও বাস স্ট্যান্ডের বিপরীতে, মেইন রোড সংলগ্ন স্থানে হাসপাতালটি অবস্থিত। জরুরি সেবা ও অগ্রিম সিরিয়ালের জন্য ০১৯০৭-৮৮৭৯৬৯ ও ০১৯৯৯-৫৫৩৫০৫ নম্বরে যোগাযোগ করা যাবে। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ভূয়সী প্রশংসা করেছেন।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
