শিরোনাম ::
লোড হচ্ছে...

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবি শিক্ষার্থী


 নিজস্ব প্রতিনিধি | কয়রার খবর (KK)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের তীব্র প্রতিবাদ জানিয়ে তা ছিঁড়ে ফেলেছেন এক শিক্ষার্থী। সোমবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে ডাকসু সংগ্রহশালায় এই ঘটনা ঘটে।

ঘটনার শিকার ছবিগুলো ছিঁড়ে প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ২০২৫ সালের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী আবু তৈয়ব হাবিলদার।

তিনি কয়রার খবর কে বলেন, "যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, সে জিন্নাহকে কীভাবে এখানে রাখা হয়? এখানে স্থান পাওয়ার কথা ভাষা আন্দোলনের নায়ক আবুল কাসেম, শেখ মুজিবুর রহমান ও মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের ছবি।"

কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, সম্প্রতি সংস্কার কাজ শেষ হওয়ার পর রবিবার পুনরায় চালু হয় ডাকসু সংগ্রহশালা। তবে সেখানে ভাষা আন্দোলনের ইতিহাস ও বঙ্গবন্ধুর একক কোনো ছবি স্থান না পেলেও মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি প্রদর্শনের জন্য যুক্ত করা হয়। যার মধ্যে ছিল ১৯৪৮ সালের ২১ মার্চ " উর্দুই হবে রাষ্ট্রভাষা" ঘোষণার ঐতিহাসিক মুহূর্ত, ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের গ্রুপ ছবি এবং ১৯৭০ সালের দৈনিক ডন পত্রিকার পেপার কাটিং।

এদিকে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের কড়া সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি অভিযোগ করে জানায়, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দেওয়া হয়েছে।

ঐতিহাসিক ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার স্মারকে সমৃদ্ধ ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতার ছবি রাখা নিয়ে বর্তমানে ঢাবি ক্যাম্পাসজুড়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×