শিরোনাম ::
লোড হচ্ছে...

কয়রায় শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত


 কয়রা প্রতিনিধি | কয়রার খবর

খুলনার কয়রায় শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কয়রা থানা উত্তর শাখার উদ্যোগে স্থানীয় ডি.এফ. নকশা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই স্বাস্থ্যসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজিত এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহা. অয়েসকুরুনী। তিনি শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর আত্মত্যাগ স্মরণ করে কয়রার খবর-কে বলেন, "শহীদের রক্ত কখনো বৃথা যায় না। মানুষের সেবার মাধ্যমেই আমরা তাঁদের আদর্শকে বাঁচিয়ে রাখতে চাই।"

কয়রা থানা উত্তর শাখার সভাপতি মাজহারুল হান্নান হেলানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ সাইফুল। এছাড়া স্থানীয় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পে স্থানীয় শিক্ষার্থী সহ সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। ছাত্রশিবিরের এমন জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণ।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করু


ন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

×