কয়রা প্রতিনিধি | কয়রার খবর
খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে খুলনার কয়রায় এক আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জানা যায়, শেখ নাজিমুজ্জামান জনিকে সভাপতি এবং গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানাতেই সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা যুবদলের পক্ষ থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্লাহ।
কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, নতুন কমিটিকে কেন্দ্র করে স্থানীয় যুবদল ও বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং মিছিল পরবর্তী পথসভায় দলীয় ঐক্য সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বিএনপি নেতা জিএম মাওলা বকস, মাওলানা গোলাম মোস্তফা, মহররম ফকির ও নাজমুল হুদা। এছাড়া যুবদল নেতা ডিএম জাহিদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, মোঃ রফিক, মোস্তাফিজুর রহমান রাজু, আওছাফুর রহমান, কামরুজ্জামান টুকু, হেলাল উদ্দিন ও ইব্রাহিম সানা বক্তব্য দেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা আঃ রউফ ও এম এ করিম, জাসাস নেতা ডাঃ আমিনুল ইসলাম এবং ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, মামুন বিল্লাহ ও সুমন সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
