✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

৮১তম বুনিয়াদি কোর্সের কর্মকর্তাদের সাথে খুলনা জেলা পুলিশ সুপারের মতবিনিময়


 বিশেষ প্রতিনিধি, কয়রার খবর:

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলা পুলিশ সুপারের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার খুলনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলার পুলিশ সুপার জনাব সরকার ওমর ফারুক।

​অনুষ্ঠানের শুরুতে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে অতিথি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয় এবং পারস্পরিক পরিচিতি পর্ব সম্পন্ন হয়। এরপর প্রশিক্ষণার্থীদের সম্মুখে খুলনা জেলা ও জেলা পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। এই প্রেজেন্টেশনের মাধ্যমে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, জনবল কাঠামো, দায়িত্ব বণ্টন, আধুনিক পুলিশিং ব্যবস্থা এবং পুলিশের অর্জিত নানা সাফল্যের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এটি উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঠ পর্যায়ের বাস্তব পুলিশিং কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ও সম্যক ধারণা লাভ করতে সহায়তা করে।

​উক্ত মতবিনিময় সভায় খুলনা জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও ট্রাফিক) জনাব আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব খায়রুল আনাম (বিপিএম-সেবা) এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব শাহেদুল ইসলাম ও জনাব বিপ্লব কুমার নন্দী।

​(তথ্য সূত্র: POLICE MEDIA CELL, KHULNA)


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×