খুলনার কয়রায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অনলাইন জুয়াড়িসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে। কয়রা থানার পৃথক পৃথক এলাকায় পরিচালিত এই অভিযানে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়।
কয়রা থানা সূত্রে জানা গেছে, বিশেষ এই অভিযানে বিভিন্ন স্থান থেকে নিয়মিত মামলার এজাহারভুক্ত চারজন ও সিআর ওয়ারেন্টভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সম্প্রতি কয়রায় বৃদ্ধি পাওয়া অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে জুয়া খেলায় জড়িত থাকা অবস্থায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাতজনের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. রাশেদুল আলম কয়রার খবর-কে জানান, কয়রা থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।2
