✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন


নিজস্ব প্রতিনিধি | কয়রার খবর

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২৭ নভেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে ৬১১ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এর পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিস হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজন হলে শিক্ষানবিসের মেয়াদ আরও দুই বছর বাড়ানো যেতে পারে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করা, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর চাকরি স্থায়ী করা হবে।

এ ছাড়া শিক্ষানবিসকাল চলাকালীন অথবা শিক্ষানবিসকাল শেষ হওয়ার তিন বছরের মধ্যে কেউ চাকরি ছেড়ে দিলে প্রশিক্ষণকালীন বেতন-ভাতা, অগ্রিম, ভ্রমণ ও অন্যান্য ভাতাসহ প্রশিক্ষণের জন্য সরকারের ব্যয় করা অর্থ ফেরত দিতে হবে।

চাকরিতে যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের নিজেদের ও পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ জমা দিতে হবে। পরবর্তীতে প্রতি পাঁচ বছর পর সম্পত্তির হ্রাস-বৃদ্ধির হিসাবও জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, চাকরিতে যোগদানের জন্য কোনো ভ্রমণ বা দৈনিক ভাতা দেওয়া হবে না।

নিয়োগের শর্তগুলো গ্রহণযোগ্য হলে ৬১১ জনকে আগামী ১২ অক্টোবরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।

সবশেষ খবর সবার আগে পেতে কয়রার খবর-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

জাতীয় থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×