✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

কয়রায় স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রণয়নে ইউনিয়ন পর্যায়ে শেয়ারিং ও যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত


 কয়রা প্রতিনিধি | কয়রার খবর

খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে প্রচার, শেয়ারিং ও যাচাইকরণের ওপর এক গুরুত্বপুর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় উপস্থিত প্রতিনিধিরা স্থানীয় পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই জলবায়ু অভিযোজন কৌশল বাস্ত বায়নের ওপর বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, উপকূলীয় এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অগ্রাধিকারের ভিত্তিতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

কয়রার খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, জলবায়ু ঝুঁকির কারণে উপকূলীয় এলাকায় দিন দিন জীবন-জীবিকার সংকট তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউনিয়ন ভিত্তিক স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন ও তা মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়ন স্থানীয়দের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে।

উক্ত কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিত্ব ও সমাজকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে উক্ত প্রকল্পের সুবিধাতোগী সদস্যরা অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়ে তাদের মতামত প্রকাশ করেন।

কর্মশালায় অংশ নেওয়া প্রতিনিধিরা কয়রার খবর-কে জানান, স্থানীয় চাহিদাকে গুরুত্ব দিয়ে পরিবেশবান্ধব টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে উপকূলীয় জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদী সুরক্ষাসাধন নিশ্চিত করা সম্ভব হবে।

সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।

কয়রা থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×