✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে আটক, নৌকা ও চিংড়ি উদ্ধার


বিশেষ প্রতিনিধি, কয়রার খবর

 সুন্দরবনে বিষ প্রয়োগ করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। ঘটনাটি ঘটেছে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের আওতাধীন মারকি খাল এলাকায়।

​জানা গেছে, সোমবার সকালে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলামের নেতৃত্বে বন রক্ষীরা মারকি খাল এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিষ দিয়ে মাছ শিকার করার সময় চারজন জেলেকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—রফিকুল ইসলাম (৫২), আয়ুব আলী গাজী (৫৫), দিদারুল গাজী (৩০) ও হামিদ গাজী।

​অভিযানস্থল থেকে বন বিভাগ দুটি নৌকা, অবৈধ ভেশাল জাল, নিষিদ্ধ কীটনাশক এবং বিপুল পরিমাণ বিষাক্ত উপায়ে ধরা চিংড়ি মাছ উদ্ধার করেছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

​এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান জানান, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে বন বিভাগের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×