✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

নাশকতার মামলায় কয়রায় ছাত্রলীগের আহ্বায়কসহ গ্রেপ্তার ২


 ​বিশেষ প্রতিনিধি, কয়রা (খুলনা):​খুলনার কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার (৪ অক্টোবর) দুপুরে পুলিশ তাদের বিচারিক আদালতে পাঠিয়েছে।

​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন (২৮) এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী আব্দুল মান্নান সরদার।

​কয়রা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সহিদ হোসেন বাদী হয়ে কয়রা থানায় নাশকতার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। সেই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৬ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ১৬০ থেকে ১৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

​অভিযানের সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, বিশেষ অভিযানের মাধ্যমে নাশকতার ওই মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় এ পর্যন্ত পুলিশ মোট ১৩ জনকে গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়ার আওতায় এনেছে। বাকি আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কয়রা থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×