✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

কয়রায় বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন


 অনলাইন ডেস্ক | কয়রার খবর

খুলনার কয়রায় বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মোঃ আরাফাত হোসেন নামের এক ব্যক্তি। মঙ্গলবার দুপুর ১২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান। আরাফাত হোসেন কয়রার ২ নম্বর কয়রা গ্রামের মৃত মোহাম্মদ আলী বাউলিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ অক্টোবর একই গ্রামের মজিবর শেখের ছেলে বিলাল হোসেন একটি সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়ি ভাঙচুরের যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ অবাস্তব ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে সেখানে বাড়িঘর ভাঙচুরের মতো কোনো ঘটনাই ঘটেনি।

তিনি আরও উল্লেখ করেন, বিতর্কিত ওই সম্পত্তিটি তাদের পৈত্রিক ও ক্রয়সূত্রে প্রাপ্ত স্বত্ব। তিনি এবং একই এলাকার ছদা গাইনের ছেলে মানিরুজ্জামান দীর্ঘদিন ধরে উক্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। সম্প্রতি তারা সেই জমিতে নতুন দোকানঘর নির্মাণ শুরু করলে বিলাল হোসেন তাদের কাছে অনৈতিকভাবে অর্থ দাবি করেন। তবে সেই দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানানোয় বিলাল হোসেন ক্ষিপ্ত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাদের হয়রানি করছেন।

আরাফাত হোসেন অভিযোগগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, স্থানীয় প্রশাসন ও সাংবাদিকরা সরেজমিনে এসে সঠিক ঘটনা যাচাই-বাছাই করলেই মূল সত্য বেরিয়ে আসবে। মিথ্যা ও বানোয়াট অভিযোগের মাধ্যমে তাদের বিরুদ্ধে চালানো হয়রানি বন্ধ করতে এবং প্রকৃত সত্য উন্মোচনে তিনি সাংবাদিক ও সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

কয়রা থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×