✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

বাবার খুনিদের ফাঁসির দাবিতে রাজপথে নিহতের মেয়ে ও স্বজনেরা: কয়রায় উত্তাল প্রতিবাদ সমাবেশ


 বিশেষ প্রতিনিধি | কয়রার খবর| খুলনার কয়রায় সরকারি জমি ও কলাগাছ কাটাকে কেন্দ্র করে সংঘটিত বর্বরোচিত হামলায় নিহত হোমিও চিকিৎসক গোলাম রব্বানী হত্যার বিচার এবং মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। প্রিয়জন হারানোর শোক বুকে নিয়ে ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ শুক্রবার সকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের রাজ্জাক চেয়ারম্যানের মোড়ে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার পর আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে নিহত চিকিৎসকের পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় এলাকাবাসী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান ও মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, নিহত গোলাম রব্বানীর মেয়ে বৈশাখী ও ছেলে বিল্লাল হোসেনসহ অন্যান্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা এবং উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সভাপতি এম আনোয়ার হোসেন।  

মানববন্ধনে বক্তারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, জমি নিয়ে সামান্য বিরোধের জেরে একজন মানুষকে যেভাবে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গোলাম রব্বানীর মৃত্যুর সঠিক কারণ ও এর সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি জানান তারা। একই সঙ্গে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রেখে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।  

বক্তারা আরও উল্লেখ করেন, আকস্মিক এই হত্যাকা্ধের ফলে পুরো পরিবারটি গভীর শোক ও চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ভবিষ্যতে যাতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি আর কখনো না ঘটে, সেজন্য এই শোকাবহ ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন করা অত্যন্ত জরুরি। এদিকে হত্যাকা্ধের পর থেকেই প্রধান অভিযুক্ত সিদ্দিকুর রহমান সরদার পলাতক রয়েছে এবং পুলিশ এ ঘটনায় ইতোমধ্যে দুই নারীকে আটক করেছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি না করা পর্যন্ত এই আন্দোলন ও দাবি অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দেন স্থানীয়রা।  

কয়রা থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×