✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর


কয়রার খবর ডেস্ক:অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দেন বলে সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ডিএমপি ঘটনাটি তদন্ত করছে এবং আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

ইশরাক তাঁর বক্তব্যে দাবি করেছেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি ও তাঁর নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তাঁর দাবি, ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত।

অস্ত্র প্রদর্শনের ঘটনায় ইশরাককে মন্ত্রিসভা ছাড়ার নির্দেশের মধ্য দিয়ে সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের আচরণ ও জবাবদিহির বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের বার্তা দেওয়া হলো বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।


জাতীয় থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×