✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement


 শাহ্ হিরো | কয়রার খবর

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৩০ জন আউটসোর্সিং কর্মচারী চরম মানবিক সংকটে পড়েছেন। গত ১৫ মাস ধরে কোনো প্রকার বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করার পর, এবার তাদের চাকরি থেকে অব্যাহতির নির্দেশ দেওয়া হয়েছে—এমন অভিযোগ পাওয়া গেছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিংয়ে কর্মরত ওই ৩০ জন কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতির নির্দেশ দেওয়া হয়। অথচ বিগত ১৫ মাস ধরে বকেয়া বেতনের কোনো সুরাহা হয়নি। এই দীর্ঘ সময়ে বেতন ছাড়াই তারা চরম আর্থিক অনটনের মধ্যে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা রক্ষা, ওয়ার্ডবয়সহ জরুরি সেবা কার্যক্রম সচল রেখেছিলেন।

​ভুক্তভোগী কর্মচারীরা জানান, দীর্ঘ ১৫ মাস বেতন না পাওয়ায় দোকান বাকি ও চড়া সুদে ঋণ করে কোনোমতে তাদের সংসার চালাতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে হঠাৎ কোনো সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কারণ ছাড়াই চাকরিচ্যুতির এই আদেশে তাদের মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই মানুষগুলো এখন দিশেহারা।

​কয়রার মতো একটি দুর্গম ও জনগুরুত্বপূর্ণ উপজেলায় স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখতে এসব আউটসোর্সিং কর্মচারীদের অবদান অনস্বীকার্য। এমন পরিস্থিতিতে ভুক্তভোগী কর্মচারীরা তাদের ১৫ মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ এবং মানবিক বিবেচনায় তাদের চাকরিতে বহাল রাখার জন্য খুলনার সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি স্থানীয় সচেতন মহলও এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

কয়রা থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×