✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

পাইকগাছায় আকস্মিক বজ্রপাতে কৃষকের মৃত্যু


 ইমন হোসেন | পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় গরু চরাতে গিয়ে আকস্মিক বজ্রপাতে সন্তোষ মণ্ডল (৬৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের হাউলি গ্রামের অদূরে শামুকপোতা বিলের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির কাছেই শামুকপোতা বিলের মাঠে গরু চরাচ্ছিলেন সন্তোষ মণ্ডল। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কপিলমুনি ভরত চন্দ্র হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সন্তোষ মণ্ডল কপিলমুনি ইউনিয়নের হাউলি গ্রামের বলায় চন্দ্র মণ্ডলের ছেলে। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

খুলনা থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×