✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

চাঁদখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী আক্কাছ আলী ঢালী

ইমন হোসাইন | পাইকগাছা প্রতিনিধি | কয়রার খবর খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ আক্কাছ আলী ঢালী।

সোমবার ও মঙ্গলবার দুর্গাপূজার অষ্টমী ও নবমী উপলক্ষে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূর্ব গজালিয়া, পূর্ব কৈয়েছিটিবুনিয়া, পশ্চিম কৈয়েছিটিবুনিয়া, বিষ্ণুপুর ও কৃষ্ণনগর সার্বজনীন পূজামণ্ডপসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি মন্দির কমিটিগুলোর অনুকূলে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আক্কাছ আলী ঢালী একটি দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এ সময় বিভিন্ন পূজামণ্ডপের মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন করুণা সরদার, সমীরণ মণ্ডল, রাহুল মণ্ডল, পলাশ সরদার, স্বপন মণ্ডল, প্রকাশ সরদার, অজিত বাইন, প্রদীপ মণ্ডল, বাবুল সানা, মন্টু গাজী, শিক্ষক রণজিৎ কুমার মণ্ডল, মানিক মণ্ডল, মামুন সানা, ছলেমান সানা ও সাইফুল্লাহ মোড়ল।

পাইকগাছা থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×