✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ কর্মচারী ছাঁটাই, পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত

নিজস্ব প্রতিনিধি, কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ৩০ জন কর্মচারীকে অব্যাহতি দেওয়ার নির্দেশের পর হাসপাতালের স্বাভাবিক পরিচ্ছন্নতা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ ১৫ মাস ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করা এসব কর্মচারী এখন চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন। অন্যদিকে, পরিচ্ছন্নতাকর্মীর অভাবে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের ফ্লোর, বাথরুম ও আশপাশের পরিবেশ অপরিচ্ছন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। এতে হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ ও রোগীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ৩০ জন কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এসব কর্মচারীর মধ্যে পরিচ্ছন্নতাকর্মীসহ হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা রয়েছেন। দীর্ঘ ১৫ মাস ধরে বেতন-ভাতা না পেলেও তারা হাসপাতালের পরিপাটি-পরিচ্ছন্নতা, নিরাপত্তা রক্ষা, ওয়েলফেয়ার বিভিন্ন দায়িত্বসহ চাকরি সেবা কার্যক্রম সচল রাখতে কাজ করে আসছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী কর্মচারীরা জানান, টানা ১৫ মাস বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে তাদের। সোনাতে ব্যাংক, আত্মীস্বজনের কাছ থেকে ধার এবং চড়া সুদে ঋণ নিয়ে কোনো রকমে সংসার চালিয়েছেন তারা। অনেকের পরিবারে তারাই একমাত্র উপার্জক্ষম ব্যক্তি। এমন পরিস্থিতিতে বকেয়া বেতন পরিশোধ না করেই চাকরি থেকে অব্যাহতির নির্দেশ পাওয়ায় তাদের জীবনে নতুন করে অনিশ্চয়তা নেমে এসেছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিনা বেতনে দায়িত্ব পালন করার পরও কর্তৃপক্ষ থেকে বকেয়া বেতন পরিশোধের কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো চাকরি থেকে অব্যাহতির নির্দেশ দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে, অন্যদিকে হাসপাতালের গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। তারা অবিলম্বে বকেয়া ১৫ মাসের বেতন পরিশোধ এবং মানবিক বিবেচনায় চাকরিতে বহাল রাখার দাবি জানিয়েছেন। এদিকে, ৩০ জন কর্মচারীর অব্যাহতির নির্দেশের পর হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানের মেঝে ও বাথরুম নিয়মিত পরিষ্কার করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে রোগীদের ব্যবহারত বাথরুম ও ওয়ার্ডের ফ্লোর অপরিচ্ছন্ন থাকায় দুর্গোগ পোহাতে হচ্ছে ভর্তি রোগী, বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা মানুষ এবং তাদের স্বজনদের। হাসপাতালে চিকিৎসা নিতে এসে সুস্থ হওয়ার পরিবর্তে অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে রোগীদের। শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের জন্য এ ধরনের পরিবেশ বাড়তি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। চিকিৎসারক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিবেশ ও জীবাণুমুক্ত পরিবেশ। অথচ জনবল সংকটের কারণে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। কয়রা উপজেলার বিপুলসংখ্যক সাধারণ মানুষের চিকিৎসারক্ষার অন্যতম প্রধান ভরনাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার দূরদূরান্ত এলাকা থেকে প্রতিদিন অসংখ্য রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কাছে সরকারি এই হাসপাতালটি চিকিৎসার প্রধান আশ্রয়স্থল। এমন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীর সংকট তৈরি হওয়ায় হাসপাতালের সার্বিক সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহলের মতে, হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম কোনো সাধারণ বিষয় নয়; এটি রোগীদের চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার পরিবেশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই কর্মচারীদের চাকরির বিষয়টি দ্রুত সমাধান না হলে হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম জানান, ৩০ জন আউটসোর্সিং কর্মচারীকে অব্যাহতি দেওয়ার পর থেকেই হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। কর্মচারীর অভাবে হাসপাতালের ফ্লোর ও বাথরুম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগের বিষয়টি সামনে এসেছে। তিনি আরও জানান, কর্মচারীর সংকটের কারণে হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় সচেতন মহলের দাবি, একদিকে দীর্ঘদিন বেতন না পাওয়ার কর্মচারীদের মানবিক সংকট, অন্যদিকে হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে অবনতি—দুটি বিষয়ই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। দ্রুত বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা, কর্মচারীদের চাকরির বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে খুলনার সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
আমাদী ইউনিয়ন থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×