✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

এইচএসসিতেও আলো ছড়ালেন কয়রার আদিত্য সজীব

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার মেধাভী শিক্ষার্থী আদিত্য সজীব হাসান এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করে সাফল্য বজায় রেখেছেন। তিনি উপজেলার কপোতাক্ষ মহাবিদ্যালয় থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।  

শিক্ষাজীবনের শুরু থেকেই কৃতিত্বের পরিচয় দিয়ে আসছেন আদিত্য সজীব। তিনি পিএসসি ও জেএসসি—উভয় পরীক্ষাতেই ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। পরবর্তীতে কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকেও কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন।  

আদিত্য কয়রার সদর ইউনিয়নের গোবরা গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমান মিস্ত্রি ও জাহানারা পারভীন দম্পতির ছোট সন্তান।  

পড়াশোনার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি উপকূলীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন রোধেও তিনি কাজ করছেন। ভবিষ্যতে একজন সরকারি কর্মকর্তা হয়ে দেশ ও মানুষের সেবা করাই তাঁর মূল স্বপ্ন।  

এইচএসসিতে তাঁর এই চমৎকার সাফল্যে পরিবার, শিক্ষক ও পুরো এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। এলাকার সুধীজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভকামনা জানিয়েছেন। 

কয়রা থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×