✕
শিরোনাম ::
লোড হচ্ছে...
Advertisement
WhatsApp Advertisement

নেত্রকোনায় সাংবাদিক হত্যা: সুনামগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন।

 

শফিকুল বারী সুনামগঞ্জ প্রতিনিধি। 

নেত্রকোনায় পেশাদার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্য গুলি করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছেন সুনামগঞ্জের গণমাধ্যমকর্মীরা। এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে ঘাতকদের দ্রুত সনাক্ত ও ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন তারা।

রোববার(১৮অক্টোবর) দুপুরে শহরের ব্যস্ততম এলাকা আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ প্রেস ক্লাবের ব্যানার নিয়ে এক প্রতিবাদী মানবন্ধন করতে দেখা যায়। 

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর হামলা ও খুনের ঘটনা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল এবং পেশাগত সুরক্ষার ক্ষেত্রে বড় ধরনের হুমকি। গণমাধ্যম কর্মীরা সাংবাদিকদের নিরাপত্তা আরোপে গুরুত্ব দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। 

আলিফ ফকির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকে অবিলম্বে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। একইসাথে দেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ গঠনে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা।

সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এআর জুয়েলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে।

এছাড়া আরও বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, দৈনিক সংগ্রামের অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, এনটিভির দেওয়ান গিয়াস চৌধুরী, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন এবং যমুনা টিভির জেলা প্রতিনিধি সোহানুর রহমানসহ অন্যরা।

উক্ত প্রতিবাদ কর্মসূচিতে সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

সংবাদ এর সকল খবর অনলাইনে সবার আগে পেতে ভিজিট করুন আমাদের গুগল নিউজ।
↑
×